Logo

দ্বিতীয় বিয়ের খবর জানালেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছেন শোনা গেলেও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন মাহি।

অবশেষে রোববার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। ফেসবুকে দেয়া ওই পোস্টে মাহি নিজেদের কাবিনের ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

এর আগের সব কথা আসলেই গুজব ছিল উল্লেখ করে মাহি সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। বিবাহ বিচ্ছেদ করছেন তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬