Logo

ইসলামী ব্যাংক রংপুর জোনের উদ্যোগে শরীআহ বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক রংপুর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১১ সেপ্টেম্বর শনিবার ভার্চুয়াল পাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।  এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ।

রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। রংপুর জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬