Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড

ভারতের স্কোয়াড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা দিয়েছে ভারত। অধিনায়কত্ব করবেন ভিরাট কোহলি আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির কোভিড পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে স্থানান্তর করা হয়েছে।

ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

ভিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, সুরিয়াকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেট রক্ষক), ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র যাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বীন, আকশার প্যাটেল,ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশর কুমার, মোহাম্মদ শামি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬