Logo

‘খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই’

খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মামলা বিচারাধীন থাকায় সরকারের বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। দুপুরে হাইকোর্টে এ কথা জানান দুদকের আইনজীবী।

দুদকের আইনজীবী জানান, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা ছাড়া কোনো বিকল্প পথ নেই।

কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দর। কেননা আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আবেদনের মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতেই দুদক ও খালেদা জিয়ার আইনজীবীরা বক্তব্য দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে করাগারে যান বিএনপি চেয়ারপারসন। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬