Logo

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বুয়েটের ভর্তি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে ৬ নভেম্বর। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬