Logo

মোল্লা মোহাম্মদ হাসানকে প্রধান করে তালেবানের সরকার ঘোষণা

তালেবানের সরকার ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। খবর আলজাজিরার। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন।

তত্ত্বাবধায়ক সরকারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।

এর আগে, তালেবানের জ্যেষ্ঠ নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান এবং মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালামকে তার ডেপুটি করার প্রস্তাব দেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬