Logo

এবি ব্যাংক এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক এবং কার্ডিফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অধীনে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর সকল শিক্ষার্থী অনলাইনে যেকোনো শাখায় স্কুলের টিউশন ফি দিতে পারবে।

এছাড়া চুক্তির আওতায় কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তারা এবি ব্যাংকের এমপ্লয়ী ব্যাংকিংয়ের অধীনে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংক লিমিটেডের এমপ্লয়ী ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিং-এর প্রধান, মিসেস নাজিয়া বরকত এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর অধ্যক্ষ ও একাডেমি হেড, মিসেস আয়েশা শরমিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬