Logo

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত

রিস্ক কনফারেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বার্ষিক রিস্ক কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয় কনফারেন্সটি।

বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান চৌধুরী। সম্মেলনে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬