Logo

১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ খায়ের এ তথ্য জানান।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুই দিনের সফরে সকালে চাঁদপুরে যান শিক্ষামন্ত্রী । সেখানে দুপুর ১২টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একই কথা জানান।

দীপু মনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। আগামী রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এর আগে গতকাল (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে।

উল্লেখ্য করোনার কারণে গেলো বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬