Logo

আইডিআরএ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে

সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের তথ্য
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের সকল লাইফ এবং নন-লাইফ বিমা কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে এসব তথ্য পাঠাতে বলা হয়েধছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।আইডিআরএ পরিচালক (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিমা কোম্পানির নাম, সাবসিডিয়ারি কোম্পানির নাম, সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠার তারিখ, কর্তৃপক্ষ হতে অনুমোদন গ্রহণের তারিখ (ছায়ালিপিসহ), সাবসিডিয়ারি কোম্পানির ব্যবসার ধরণ ইত্যাদি তথ্য কর্তৃপক্ষের নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬