Logo

জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায় জামিন শুনানির জন্য আজ দিন ধার্য ছিলো।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর  করেন।  গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে দ্রুত শুনানির জন্য পরদিন আরেক দফা আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন।

মহানগর দায়রা জজ আদালতকে ১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আর হাই কোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

৪ আগস্ট পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‌্যাব কর্মকর্তা মজিবর রহমান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬