Logo

গণহারে অকৃতকার্য হওয়ায় নীলক্ষেত সড়কে সাত কলেজের শিক্ষার্থী

সাত কলেজে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফলাফল খারাপ হয়েছে ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের। ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ দিতে হবে। সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই করতে হবে। শিক্ষার্থীদের যে কোনো ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করতে হবে। বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

২০১৫-১৬ সেশনের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে ভয়াবহ ফল বিপর্যয়।তিতুমীর কলেজে ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৩ জন, ইডেন মহিলা কলেজে ২১০ জনের মধ্যে ১৭৫ জন, সরকারি বাংলা কলেজে ১১৬ জনের মধ্যে ৯২ জন এবং বদরুন্নেসা মহিলা কলেজে ৪৫ জনের মধ্যে ৩০ জন অকৃতকার্য হয়েছেন।

আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, এত শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পেছনে কোনো কারণ কলেজ প্রশাসন দেখাতে পারছে না। আমরা চাই খাতাগুলো আবারও মূল্যায়ন করা হোক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬