Logo

বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ ১ জন আটক

স্বর্ণের বারসহ আটক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাতক্ষীরা ব্যাটালিয়ন অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে। অভিযানে ৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ৯৩৩.১২০ গ্রাম (৮০ ভরি) ওজনের ০৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২৯ আগস্ট ২০২১ তারিখ ১০০০ ঘটিকায় বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১২/৪-এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়ীবাঁধ এর উপর অভিযান চালায়।
বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ মোঃ বিল্লাল হোসেন নামের একজনকে আটক করা হয়।তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬