Logo

আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলা

রকেট হামলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে সোমবার সকালে আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা।

২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে দাবি আমেরিকার সেনাদের। সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে অনুমান করা হচ্ছে।

সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি। রকেট থেকে ছিটকে আসা ধাতব কণা বৃষ্টির মতো ঝড়েছে আর্য টাউনশিপের বাড়িগুলোর ছাদে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬