Logo

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি বিএনপির

জনগণকে সঙ্গে নিয়ে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

ফখরুল বলেন, দীর্ঘকাল বন্ধের ফলে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, বিএনপি এর আগে স্বাস্থ্যবিধি মেনে ১৮ বছর বয়স পর্যন্ত সব শিক্ষার্থী এবং শিক্ষককে টিকা প্রদান করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, উনার (ওবায়দুল কাদের) কথায় বোঝা যায়, এতোদিন করোনার কারণে নয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কারণে নয়, আন্দোলন ঠেকানোর জন্য তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন- এটা প্রমাণিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬