Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট, বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে হয় এই আলোচনা সভা।

এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের উপস্থাপনায় এতে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, সাংবাদিক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬