Logo

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় ৩৬ জন নিহত

বন্দুকধারীদের হামলায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৩৬ জন নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে গ্রামটির বেশিরভাগ বাড়িঘর।

বুধবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যাঞ্চলীয় জোস শহরের একটি গ্রামে হয় এ হামলার ঘটনা।

অঞ্চলটিতে প্রায়ই জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ ফুলানি হাউসা ও গোষ্ঠীর মধ্যে। তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাতও প্রায় নিয়মিত ঘটনা সেখানে।

একের পর এক দাঙ্গা-হামলার প্রতিবাদে দেশটির জোস শহরে সরকারি ভবনের বাইরে বিক্ষোভ করছেন বাসিন্দারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬