Logo

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

নিউজিল্যান্ড ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিবে তারা। মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যান হোটেলে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হোটেলে উঠবেন আজ। তাদেরও তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথম দিনেই করা হবে করোনা পরীক্ষা।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানেরও এদিন দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুদিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে তারা হোটেলে কোয়ারেন্টিন শুরু করবেন। ৫০ জন থাকবেন হোটেল কোয়ারেন্টিনে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬