Logo

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

এমবিএসএল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল) এর চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। এমবিএসএল এর ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান।

এমবিএসএল এর চেয়ারম্যান এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিচালক। এম এ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা, সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। অন্যদিকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত। তিনি সামাজিক বিবিধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল) এর ৫৯তম বোর্ড সভায় তাঁদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬