Logo

ফাইজারের টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুখবর দিলেন

টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বরের মধ্যেই ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না-ফাইজারের টিকা সংকটের মধ্যে একটি বাংলাদেশের জন্য সুখবর। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ।

’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো।  এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘

স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না।  যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬