Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের নবীনবরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২১-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট, সোমবার অনলাইনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের এই নবীনবরণ অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। এতে সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। এসময় তিনি ফল সেমিস্টার ২০২১ এ টিউশন ফি’তে ২৫% ও ভর্তি ফি’তে ৬০% স্কলারশিপে ভর্তির ঘোষণা দেন।  তিনি জানান, ১১টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্টে ভর্তির সুযোগ রয়েছে।

নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬