Logo

কাতার থেকে আফগানিস্তানে ফিরলেন আব্দুল গণি বারাদার

তালেবান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানের সংকট উত্তোরণ এবং একটি শক্তিশালী গ্রহণযোগ্য সরকার গঠনের উদ্দেশ্যে  আফগানিস্তানে পৌঁছেছেন তালেবান সহ–প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল গণি বারাদার । গত মঙ্গলবার তিনি কাতারের রাজধানী দোহা থেকে তালেবানের আধ্যাত্বিক নগরী হিসেবে খ্যাত কান্দাহারে পৌঁছেন ।

আল–জাজিরাকে তালেবানের একটি সূত্র জানায়– বারাদার আফগানিস্তানের সরকারি বাহিনীর কমান্ডার , ধর্মবিশারদ , আফগান সরকারের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আফগানিস্তানের সরকার গঠন নিয়ে আলোচনা করবেন  ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬