Logo

বরিশাল সদর ইউএনও’র বিরুদ্ধে মামলা গ্রহণ

বরিশাল সদর ইউএনও
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় দুই মামলার আবেদন আমলে নিয়ে তা গ্রহণ করেছেন আদালত। আগামী ২৩ সে‌প্টেম্বরের ম‌ধ্যে পু‌লিশ ব‌্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেটশনের (পিবিআই) পু‌লিশ সুপার‌কে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদাল‌তের বিচারক মাসুম বিল্লাহ।

রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং কর্মচারী মো. বাবুল বাদী হয়ে মামলা দুটির আবেদন করেন।

মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে বিনা উসকানিতে বিসিসির কর্মচারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ প্রদান, বিসিসির কাজে বাধাদান, হামলা, গুলিতে একাধিক ব্যক্তির অঙ্গহানি এবং ৩০-৪০ জনকে আহত করার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, বরিশালে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এদিকে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। উভয় মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬