Logo

ইসরাইলকে আরব লিগের হুশিয়ারি

আরব লিগের হুশিয়ারি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ইহুদিবাদী দেশ ইসরাইলকে এবার হুশিয়ার করেছে আরব লিগ। জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধের কারনেই এ হুশিয়ার করলো আরব লিগ।

আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লিগ। এতে ইসরাইলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়।

গত শনিবারও ইসরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে প্রায় ২০ ফিলিস্তিনিকে আহত করেছে। বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লিগ আহ্বান জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬