Logo

ব্রিজ আছে, তবে ওঠার রাস্তা নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

খুলনার রূপসা উপজেলার দুই ইউনিয়নের মানুষ ভোগান্তিতে পড়েছেন। সেখানে ব্রিজ আছে, অথচ সংযোগ সড়ক নেই। ব্রীজ নির্মাণের ৭ মাসেও রাস্তা নির্মাণে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্রিজ থাকলেও রাস্তা নির্মাণ না হওয়া নিয়ে একে অপরকে দুষছে ঠিকাদারি প্রতিষ্ঠান আর এলজিইডি।

ভৈরব নদীর ওপর ৩ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ২০১৮ সালের ডিসেম্বর যৌথভাবে এই তালতলা সেতু নির্মাণ কাজ শুরু করে জিয়াউল ট্রের্ডাস ও কামরুল এন্টারপ্রাইজ। কথা ছিল,সংযোগ সড়কসহ ব্রিজ নির্মিত হবে । অথচ, কথা রাখেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা বলছেন, নির্মাণকাজ শেষ করে চলে গেছে কিন্তু রাস্তা বানায়নি। যে কারণে আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে।

তবে, শুধুমাত্র ব্রিজ নির্মাণের টাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬