Logo

টিকা নিবন্ধন শুরু হয়েছে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের

টিকার চতুর্থ ডোজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু হয়েছে । করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এসময় তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যাপারে নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এ লক্ষ্যেই সুরক্ষায় তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

২৩ জুলাই করোনা প্রতিরোধে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদফতর। ১৪ জুলাই করোনার টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে টিকাগ্রহীতার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬