Logo

তালেবানরা আফগানিস্তানের মুক্তিযোদ্ধা :ডা.জাফরুল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তালেবান গোষ্ঠীকে আফগানিস্তানের মুক্তিযোদ্ধা দল বলে আখ্যায়িত করে তাদের স্বীকৃতি দিতে সরকারকে আহবান জানিয়েছেন  গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী । সম্প্রতি নিউজ পোর্টাল ‘নবদূত’ কে  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন ।

তিনি বলেন ,”আমরা যেমন ১ বছর যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি ,তেমনি তালেবান ২০ বছর যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে । তারা আফগানিস্তানের মুক্তিযোদ্ধা । আমাদের সরকারের উচিত শীঘ্রই তাদের স্বীকৃতি দেওয়া , এতে আমাদেরই লাভ হবে । আমাদের এনজিওগুলো সেদেশে কাজ করতে পারবে এবং তাদের জ্বালানী শিল্পে আমরাও অংশীদার হতে পারবো ।”

ইসলামি আইনে দেশ পরিচালনা করার বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন , ”বর্তমান পৃথিবীতে ইসলাম দিয়ে দেশ চালানো এটা প্রাসঙ্গিক ; তবে তারা যেন উগ্রপন্থা প্রদর্শন না করে । না হয় ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা এবং তালেবানের মাঝে কোনো পার্থক্য থাকবেনা ”

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬