Logo

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাথে গ্রাহক সেবা চুক্তি করেছে ইসলামী ব্যাংক

গ্রাহক সেবা চুক্তি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৮ আগস্ট ২০২১, বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় এ চুক্তি সাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠান।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আফজাল করিম ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। গ্রামীণ ও উপশহর গৃহ বিনিয়োগ প্রকল্প “মনজিল” এর বিনিয়োগ বিতরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মোঃ আতিকুল ইসলাম।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় পল্লী ও উপশহর অঞ্চলে নিন্ম ও মধ্যবিত্তের জন্য গৃহীত প্রকল্পটি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর যৌথ অর্থায়নে ইসলামী ব্যাংক পরিচালনা করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬