ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে আফগানিস্তান তালেবান । রাজধানী কাবুলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ।
তিনি বলেন , সব গোত্র এবং আদর্শের লোকদের দিয়ে সরকার গঠন করবে তালেবান । আমরা সব দেশের সাথেই শান্তিপূর্ণ সম্পর্কে আশাবাদী ।
এছাড়া ইসলামী শরিয়াহ অনুযায়ী নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা , সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করা হবে এবং যারা তালেবানের বিরুদ্ধে লড়াই করেছে , তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেন তালেবান এ মুখপাত্র ।
এর আগে তালেবান সাধারণ ক্ষমা ঘোষণা করে নাগরিকদের দেশ ত্যাগ না করতে এবং নারীদের কর্মক্ষেত্রে যোগদানের আহবান জানায় । এরপর নারীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে গমন এবং টেলিভিশনে খবরপাঠসহ বিভিন্ন কাজে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায় ।
তথ্যসূত্র : আল-জাজিরা