Logo

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

অটোমেটেড চালান সিস্টেম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) চুক্তি স্বাক্ষর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অটোমেটেড চালান সিস্টেম বাস্তবায়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ব্যাংক ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষর করে।

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ. কে. এম মহিউদ্দিন আজাদ, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল­াহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগরা উপস্থিত ছিলেন।

অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ সরকারি রাজস্ব ও ফি ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার মাধ্যমে পরিশোধ করা যাবে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬