Logo

তালেবান প্রধান মোল্লা আব্দুল গণি বারাদারকে ইসমাইল হানিয়ার ফোন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে বিজয়ী সামরিক সংগঠন তালেবানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের মুক্তি সংগঠন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া ।

তিনি কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান তালেবান নেতা মোল্লা আব্দুল গণি বারাদারকে ফোন দিয়ে আমেরিকাকে পরাজিত করতে পারায় তালেবানকে অভিনন্দন জানান ।ইসমাইল হানিয়া বলেন , “আফগানিস্তানে আমেরিকার পরাজয় সকল দখলদারদের পতনের সূচনা বিন্দু । ”    জবাবে আব্দুল গণি বারাদারও ইসমাইল হানিয়াকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন ।

আল-জাজিরা ও আনাদুলু এজেন্সি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬