Logo

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

২০০৫ সালে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে নিজেদের অস্তিত্ব জানান দেয় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ, জেএমবি। ওই হামলায় দুইজনের মৃত্যুসহ আহত হয়েছিলেন শতাধিক নীরিহ মানুষ। এরপর ষোল বছর ধরে চলছে ওই সিরিজ বোমা হামলার বিচার কাজ।

সেসময় দায়ের হওয়া ১৫৯টি মামলার মধ্যে অভিযোগপত্র দেয়া হয়েছে ১৪২টির। বাকি ১৭টিতে আসামি সনাক্ত করতে না পারায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অভিযোগপত্র দেয়া মামলাগুলোর মধ্যে ৫৫টি রয়েছে বিচারের অপেক্ষায়। নিস্পত্তি হওয়া বাকি মামলাগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আট আসামির।

আইনশৃঙ্খলাবাহিনীর তথ্য বলছে, গেলো কয়েক বছরের অভিযানে উগ্রবাদী সংগঠনগুলোর অন্তত ৮০ সদস্য নিহতসহ গ্রেফতার করা হয়েছে প্রায় ২ হাজার জনকে। বড় ধরনের কোনো হামলার শক্তি উগ্রবাদী সংগঠনগুলোর আর নেই। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান আসাদুজ্জামান বলছেন, এ দেশে জঙ্গীদের তৎপরতা নির্মূল করতে না পারলেও তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬