Logo

আমেরিকাকে পরাজিত করায় তালেবানকে হামাসের অভিনন্দন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে আমেরিকাকে পরাজিত করায় আফগানিস্তা তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস । জেরুজালেম পোস্টের বরাতে বলা হয় গত সোমবার এক বিবৃতিতে হামাস এর পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়  ।

রোববার রাতে হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র নেতা মুসা আবু মারজুক তালেবানকে অভিনন্দন জানিয়ে  এক টু্‌ইট বার্তায় লিখেন,” সন্ত্রাসী এবং পিঁছিয়ে পড়া সাব্যস্ত হয়েও তালেবান আজ বিজয়ী । তালেবান এখন অনেক সচেতন এবং অনেক বাস্তববাদী। তালেবান আমেরিকা এবং তাদের দোসরদের পরাজিত করেছে । তারা গণতন্ত্রের মিথ্যা প্রতিজ্ঞায় প্রতারিত হয়নি – যা বিশ্বের সকল নির্যাতিত মানুষের জন্য শিক্ষা ।”

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬