রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজনের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ আগস্ট) বেলা ১১ ঘটিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র সদর দপ্তরের নিদের্শনা অনুযায়ী নিম্ন আয়ের ৫০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্য তৈল,চিনি, আলু,আটা বিতরণ করা হয়েছে।’ সুনামগঞ্জ-২৮ ব্যাটালিন (বিজিবি) আধিনায়ক লে-কর্ণেল মো.তসলিম এহসান (পিএসসি) ত্রানসামগ্রী বিতরনের বিষয়টি নিশ্চিত করেছেন।