Logo

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমানের বোনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমানের বোন হুসনে আরা বেগম চৌধুরী মারা গেছেন। শুক্রবার বেলা দেড়টার দিকে কানাডার টরেন্টোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার দশ সন্তান বসবাস করেন।

সিআইপি মাহতাবুর রহমান জানান, বোনের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছুটে যান। সেখানে বোনের সঙ্গে দেখা করেন তিনি। বোনের মৃত্যুতে মাহতাবুর রহমানসহ স্বজনেরা গভীর শোকাহত।

সিলেটের জালালপুর রুস্তমপুরে হুসনে আরার স্বামীর বাড়ি। তার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। লন্ডন, আমেরিকা থেকে স্বজনেরা ফিরলে তার জানাজার ব্যবস্থা করা হবে বলেও জানান মাহতাবুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬