আফগানিস্তানে যুদ্ধ থামাতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রশিদ খান । সম্প্রতি এক টুইট বার্তায় তিনি এ আহবান জানান , যা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ।
উক্ত টুইট বার্তায় রশিদ খান বলেন , ” হে বিশ্ববাসী আমরা গোলযোগের মধ্যে আছি । প্রতিদিনই হাজার হাজার নিস্পাপ শিশু-নারী মারা যাচ্ছে । অনেকে পালিয়ে যাচ্ছেন । বাড়ি-ঘর ধ্বংস হচ্ছে । আমাদেরকে এ অবস্থায় ফেলে যাবেন না । আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করুন , আফগানিস্তানকে রক্ষা করুন । আমরা শান্তি চাই । “