Logo

তালেবানের প্রতি আফগান প্রতিরক্ষামন্ত্রীর অনুরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

তালেবানের প্রতি  যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধান এবং ক্ষমতা ভাগাভাগির অনুরোধ জানিয়েছেন  আফগানিস্তানের সদ্য নিয়োগ পাওয়া প্রতিরক্ষামন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকওয়াল ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি   বলেন ,” আমি তালেবানের প্রতি অনুরোধ জানাবো তারা যেন দালানসমূহ ধ্বংস না করে  এবং  মানুষ হত্যা বন্ধ করে আলোচনার টেবিলে বসে । আমরা সমস্যা সমাধান করি এবং কোয়ালিশন সরকার গঠন করি , যেখানে এক পক্ষের সিদ্ধান্ত অপর পক্ষের সবার কাছেই গ্রহণযোগ্য হবে । ”

এছাড়া  আফগান পুলিশ থেকে  চাকরি ছেড়ে দেওয়া পুলিশ অফিসাররা ফের চাকরিতে ফিরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬