Logo

বান্দরবানে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে অজ্ঞাতনামা গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ৭, আগস্ট শনিবার রাতে বান্দরবানের রাজবিলা ইউনিয়নের গলাচিপা এলাকায় জাহাঙ্গীরের বাগানের পাশে রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশ প্রশাসনকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তারা। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত এসআই মির্জা নুর আলমের সাথে কথা বললে তিনি জানান পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে । আমরা ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি তবে লাশটি কার এবং কোথা থেকে এসেছে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা ঘটনার সত্যতা যাচাই করে পরে আরও বিস্তারিত জানাবো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬