Logo

বিশ্বকাপ দলের কাউকেই বাংলাদেশে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের।  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১ থেকে ১০ সেপ্টেম্বর হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টম লাথামকে অধিনায়ক করে এই সিরিজের দলে জায়গা দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে সবার আগে নিউজিল্যান্ড। এই দল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন না কিউইদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার।

সংযুক্ত আর আমিরাত ও ওমানে অক্টোবর-নভেম্বরে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল কিউইরা। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে আলাদা দল দিয়েছে তারা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬