Logo

লজ্জার রেকর্ড নিয়ে হারল অস্ট্রেলিয়া

হারল অস্ট্রেলিয়া
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়। রীতিমতো ধসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের ছোড়া ৮ উইকেটে ১২৩ রানের টার্গেট পূরণ করতে গিয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ৬২ রানে!

এমন ব্যাটিং বিপর্যয়ে আর কখনও পড়েছে কি অস্ট্রেলিয়া। এক ভয়ানক দুঃস্বপ্ন নিয়েই রাতের উড়োজাহাজে উড়বে অসিরা। পঞ্চম টি-টোয়েন্টিতে এই হারে দুই লজ্জার রেকর্ড নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। প্রথমটি হলো – নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া।

দ্বিতীয়টি হলো – শুধু টি-টোয়েন্টিই নয়; যে কোনো ফরম্যাটে নিজেদের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। আজ মাত্র ১৩.৪ ওভারে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে সবচেয়ে কম সময়ে আউটের রেকর্ডটি ছিল ১৪.৩ ওভারের।

আজ ১২৩ রানের তাড়ায় ব্যাট করতে নেমে প্রথম ৫১ রানেই ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন আর সাইফউদ্দিনের পেসে ধরাশায়ী ম্যাথিউ ওয়েডের দল। মাত্র ১৩.৪ ওভারেই  গুটিয়ে যাওয়ায় মোস্তাফিজের ডেথ ওভার ফেস করতে হয়নি অসিদের

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬