Logo

পশ্চিমতীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করলো ইসরাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনে ইসরাইলি অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী । এতে একজন নিহত হয় এবং আহত হয় অনেক ফিলিস্তিনি । ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদটি নিশ্চিত করেছে ।

গত শুক্রবার ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে পশ্চিমতীরের নাবিলুসের বিতা শহরে প্রতিবাদে অংশ নেয়  অন্তত ৭০০ ফিলিস্তিনি । এক পর্যায়ে ইসরাইলি বাহিনীর সাথে প্রতিবাদী ফিলিস্তিনিদের সংঘর্ষ বেঁধে গেলে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ করলে মারাত্মকভাবে আহত হন মোহম্মদ দিকাত নামে এক ফিলিস্তিনি । পরে তাকে নাবিলুসের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক সেখানে  তাকে মৃত ঘোষণা করেন ।

(আলজাজিরা সংবাদ )

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬