চায়না থেকেই সাড়ে সাত কোটি ভ্যাকসিন আনার প্রচেষ্টা চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক । শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা কনভেনশনে শিল্ড হাসপাতালের উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ তথ্য জানান । তিনি বলেন , আগের দেড় কোটির সঙ্গে আরও পাঁচ কোটি টিকা শুধু চীন থেকেই আনার চেষ্টা করছে সরকার ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন , সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট । আমরা সম্ভাব্য সব জায়গায়ই চেষ্টা করছি । আপনারা সংক্রমণের হার কমাতে চেষ্টা চালান । আমরা চাই হাসপাতালের বেডগুলো খালি হয়ে যাক ; সব মানুষ সুস্থ্য হয়ে যাক ; এ ব্যাপারে আমাদের ধর্মীয় নেতৃবৃ্ন্দকে দায়িত্ব পালন করত হবে ।
তিনি আরও বলেন , আগে যখন টিকার ব্যাপারে প্রচারণা চলছিলো , তখন টিকা গ্রহণের হার ছিলো ১ লাখ ; এখন তা ৩ লাখে ছাড়িয়েছে – এটা সরকারের সফলতা ।