Logo

করোনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় ডিনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেহ উদ্দিন (৭৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে সালেহীন তানভীর গাজী। পরিবারের দেয়া তথ্যমতে অধ্যাপক সালেহ উদ্দিন করোনার টিকার দুটি ডোজই নিয়েছিলেন। প্রগতিশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন তিনি এবং চট্টগ্রামের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে তিনি সামনের কাতারে থাকতেন ।

অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান এবং প্রক্টর রবিউল হাসানসহ একাধিক শিক্ষক শোক জানিয়েছেন। এ ছাড়া অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬