Logo

ইসলামী ব্যাংক রংপুর জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক রংপুর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাইদ আহমদ। রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহ এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা ও রংপুর শাখাপ্রধান মো: শাহজাহান আলী। রংপুর জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬