Logo

লক্ষ্মীপুরে প্রতিবাদী আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬
লক্ষ্মীপুরে  ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুনকে (৫২) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে তার দুই হাতের কব্জি, পা ও মাথা জখম হয়।
বুধবার দিনগত রাত ১টার দিকে ঢাকায় হাসপাতালে আনার পথে কুমিল্লা বিশ্বরোড এলাকায় তার মৃত্যু হয় বলে জানা যায় ।
 জনাব হারুন এলাকায় সন্ত্রাস রোধে পুলিশকে তথ্য দিয়ে সব সময় সহযোগিতা করতেনব বলে এলাকায় সবাই তাকে ‘প্রতিবাদী’ হিসেবে চিনতেন।
স্থানীয়দের মতে , বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সদরের বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে হারুনের ওপর হামলা হয় ; হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
 সন্ত্রাসীরা কেটে পড়ার  পরে স্থানীয় লোকজন হারুনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।  তাকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে পাঠানো হলে কুমিল্লা বিশ্বরোড এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয় ।  তার মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) এএইচএম কামরুজ্জামান জানান, ”দৃর্বৃত্তরা হারুনের ওপর হামলা চালিয়েছে; জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।”
 নিহত হারুন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।
কার্টেসি : যুগান্তর
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬