Logo

৬ মাত্রার ভূমিকম্প টোকিও অলিম্পিক ভিলেজে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাপানের টোকিও অলিম্পিক ভিলেজ স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫ টায় ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা জানান, প্রায় তিন মিনিট ধরে এ কম্পন অনুভব করেন তারা। খবর জাপান টাইমসের।

একজন সাংবাদিক টুইট করে জানান, প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সরাসরি সংবাদ সম্প্রচার  করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প অনূভূত হয়। লাইভ শোতেই সাংবাদিক ভূমিকম্পের কথা জানান।

জাপানের গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে নষ্ট না হয়। জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬