Logo

৬৫ দেশকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র

ভ্যাকসিন দিয়ে সহযোগিতা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র বিশ্বের ৬৫ দেশকে ১১ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন এ তথ্য। হোয়াইট হাউজের এক সংবাদ বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্বের ৬৫ দেশে ১১ কোটি করোনা টিকার ডোজ সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার পেছনে কোনো স্বার্থ নেই বলে জানানো হয়। এখন পর্যন্ত সহযোগিতার সবচেয়ে বেশি টিকা পেয়েছে আফ্রিকার দরিদ্র দেশগুলো। হিসেব অনুসারে, যুক্তরাষ্ট্রের সহায়তার ৫৫ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। আর্জেন্টিনা ৩৫, মেক্সিকো ৪০ এবং ব্রাজিল পেয়েছে ৩০ লাখ ডোজ টিকা। হোয়াইট হাউজের দাবি, টিকা বণ্টনে কোনো পক্ষপাত নেই। টিকাদানের সক্ষমতা ও ভাইরাসের বিস্তার-মৃত্যুহার বিবেচনায় দেয়া হচ্ছে এই বরাদ্দ।

জো বাইডেন আরও জানান, জাতিসংঘের হিসেব অনুসারে, বিশ্বজুড়ে যে ২৪টি দেশ টিকা সরবরাহ করছে তাদের সমবেত উদ্যোগের থেকেও পরিমাণটা বেশি। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিনামূল্যে দেয়া হচ্ছে এসব ভ্যাকসিন। এরসাথে কোন চাহিদা বা শর্তও যুক্ত নেই। মহামারি থেকে প্রাণরক্ষাই আমাদের মূল লক্ষ্য।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬