Logo

আগস্টে নিম্নচাপের সম্ভাবনা, ভারী বৃষ্টিতে হতে পারে বন্যা

নিম্নচাপের সম্ভাবনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় আগস্ট মাসে ভারী বৃষ্টিতে স্বল্প থেকে মধ্যমেয়াদি ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপের সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

দেশের প্রধান নদনদীর পানি আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্থিতিশীল থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী সময়ে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বেশ কিছু জায়গায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়ার আগস্ট মাসের প্রতিবেদনে জুলাই মাসের অবস্থা তুলে ধরে বলা হয়, ১ ও ২ জুলাই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হয়। উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ২৭ থেকে ৩০ জুলাই চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির তথ্য জানানো হয়। এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ৩২৮ মিলিমিটার টেকনাফে (২৭ জুলাই) রেকর্ড করা হয়। অতিভারী বৃষ্টিজনিত কারণে চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬