Logo

এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীদের উদ্যোগে দুস্থদের খাদ্য সহায়তা

দুস্থদের খাদ্য সহায়তা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীরা দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজেদের বেতন ও বোনাস থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ব্যাংকটির হরিরামপুর শাখার কর্মীরা এসময় ১০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবিসি ব্যাংক করোনা মহামারির শুরু থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ডেস্ক স্থাপনসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে আসছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬