Logo

এক দিনে তিন রেকর্ড শেয়ারবাজারে

রেকর্ড শেয়ারবাজারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আবাও এক দিনে তিনটি রেকর্ড  হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে । বাজার মূলধন ও প্রধান দুটি সূচক লেনদেন শেষে আজ রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে গত ১৯ জুলাইও এক দিনে তিনটি রেকর্ড হয়েছিল। সেইসময়ও বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫৬ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৪৮২ পয়েন্টে। আর তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ পয়েন্টে।

এ ছাড়া ডিএসইর বাজার মূলধন আজ এক দিনেই ৩ হাজার ৪৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩১ কোটি টাকায়। এটিই ঢাকার বাজারের এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার মূলধন।

ডিএসইর দুটি সূচক ও বাজার মূলধন রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়ায় এখন সূচক দুটি সামান্য বাড়লেই প্রতিদিনই রেকর্ড হবে। আর বড় মূলধনীসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লে রেকর্ড উচ্চতায় উঠবে বাজার মূলধন। আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ১৮৮ কোটি টাকা, যা গত ১০ জুনের পর সর্বোচ্চ। এর আগে ১০ জুন ২ হাজার ৬৬৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬